এখানে পাবেন ২ পিচ বক্স + ২ টি তাবিজ
মাছি পোকা দমনের নতুন সেক্স ফেরোমন ফাঁদ
পানি ছাড়াই এখন মাছি পোকা দমন হবে।
কুমড়াজাতিয় সবজি যেমন লাউ, মিষ্টিকুমড়া,জালি, করলা, ধুন্দুল, চিচিঙ্গা, তরমুজ, পটল ইত্যাদির প্রধান অনিষ্টকারী পোকার নাম ফলের মাছি পোকা। এ পোকার আক্রমনে ক্ষেতের ৫০-৮০% ফল নষ্ট হয়ে যায়। দেখা গেছে, একটি মাছি পোকা এক রাত্রের মধ্য ৫০ টি ফল নষ্ট করে।
কীটনাশক প্রয়োগেও অনেক সময় এ পোকা দমন করা যায় না। তাই মাছি পোকা দমনের সবচেয়ে ভালো কার্যকরি পদ্ধতি হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ।
কিভাবে কাজ করেঃ
ক্যাপসুলের মত একটি অংশ থাকে যাকে লিউর বলে। লিউরে এক ধরনের স্ত্রী পোকার গন্ধ থাকে যার আকর্ষনে পুরুষ পোকা আকৃষ্ট হয়। একটি বোয়াম দুই পাশে ত্রিভুজাকৃতির ছিদ্র করে গুনার সাহায্যে লিউর ঝুলিয়ে দেওয়া হয়। বোয়ামের তলায় সাবান মিশ্রিত পানি থাকে। লিউয়ের আকর্ষনে পুরুষ পোকা বোয়ামে এসে পানিতে পরে মারা যায়। ফলে পোকার বংশবৃদ্ধি কমে যায়।
বর্তমানে পানিবিহীন ফেরোমন আবিস্কার হয়েছে। আজকে এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা করছি।
পানিবিহীন ফেরোমন ফাঁদ। দ্রুত কার্যকরী এবং ঝামেলামুক্ত।
এ ফেরোমন ফাঁদের বৈশিষ্ট্যঃ
১। বোয়ামে পানি দিতে হয় না।
২। দ্রুত কার্যকরী
৩। প্রথম দিনেই ক্ষেতের সমস্ত মাছি পোকা লিউরের আকর্ষনে বোয়ামে এসে মারা যায়।
৪। পুরুষের সাথে কিছু স্ত্রী মাছি পোকাও মারা যায়।
৫। পরিমানে কম লাগে।
৬। কুমড়াজাতীয় সবজির জীবনকালে একটি লিউর যথেষ্ট।
৭। লিউরের সাথে বোয়ামের ইন্সটেলশন সহজ।